ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সমকাল সাংবাদিক পুলক চ্যাটার্জির মায়ের শেষকৃত্য সম্পন্ন

সমকাল সাংবাদিক পুলক চ্যাটার্জির মায়ের শেষকৃত্য সম্পন্ন
×

আরতি চ্যাটার্জি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৩:৪৮ | আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৪:১৮

সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মা আরতি চ্যাটার্জির (৭০) শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে বরিশাল মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরতি চ্যাটার্জি। তিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা বিশ্বপতি চ্যাটার্জির স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াতের ছেলে পুলক চ্যটার্জি জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরতি চ্যাটার্জির মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। এ ছাড়া বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোটার্স ইউনিটি, বরিশাল সাংবাদিক ইউনিয়ন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমম্বয় পরিষদসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ শোক জানিয়েছেন।

আরও পড়ুন

×