নাটোরে ভেজাল গুড় তৈরির দায়ে দুইজনের জরিমানা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৪:৪৩
নাটোরে ভেজাল গুড় তৈরির দায়ে দুইজনকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। রোববার রাতে জেলার লালপুর উপজেলার আব্দুলপুর ও বাগাতিপাড়া উপজেলার শালইপাড়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব তাদেরকে আটক করে ।
আব্দুলপুরের র্যা ব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এস,এম জামিল আহমেদ জানান, রোববার রাত ১০টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হোসাইনের নেতৃত্বে র্যাবের একটি দল আব্দুলপুর ও শালইপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় সরঞ্জামসহ গুড় তৈরি ও সংরক্ষণ করার অপরাধে বশিরউদ্দিন এবং রফিকুল ইসলামকে নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্দেশে বশির উদ্দিনের কাছ থেকে ৬ হাজার এবং রফিকুল ইসলামের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালতের নির্দেশে জব্দকৃত ভেজাল গুড়সহ গুড় তৈরির সব সরঞ্জাম ধ্বংস করা হয়।