ঝিনাইদহে মাদ্রাসাছাত্রকে যৌন হয়রানি, শিক্ষকসহ ৫ জন আটক
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৪:৫৮
ঝিনাইদহের কালীগঞ্জে এক মাদ্রাসাছাত্রকে যৌন হয়রানির অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে কালীগঞ্জের সিমলা গ্রামের গাউছুল আজম হাফেজীয়া মাদ্রাসা থেকে তাদেরকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া জানান, রোববার রাতে ওই মাদ্রাসার শিক্ষক মোবারক হোসেন মাদ্রাসার চারজন জন ছাত্রকে নিয়ে এক ছাত্রকে যৌন হয়রানি করেন। এসময় ছাত্রটির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে সোমবার সকালে অভিযুক্ত শিক্ষক মোবারক হোসেনসহ চার ছাত্রকে আটক করে পুলিশ। এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রটির বাবা বাদী হয়ে মোবারক হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত চার ছাত্রকে কিশোর সংশোধনাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।