ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কমিউনিটি রেডিওয়ের আর্থিক স্বয়ম্ভরতা ও করণীয়বিষয়ক কর্মশালা

কমিউনিটি রেডিওয়ের আর্থিক স্বয়ম্ভরতা ও করণীয়বিষয়ক কর্মশালা
×

 অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৭:১৮

কমিউনিটি রেডিওয়ের চ্যালেঞ্জ মোকাবেলা ও আর্থিক স্বয়ম্ভরতা অর্জনে সম্প্রচারকারীদের করণীয়বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার মুন্সীগঞ্জে কমিউনিটি রেডিও ব্রিকমপুর এর সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করে বাংলাদেশ এনজিও নেটওয়ার্কস ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। কর্মশালা পরিচালনা করেন বিএনএনআরসি এর সমন্বয়কারী মার্ক মানস সাহা।

এ সময় আর্থিক স্বয়ম্ভরতা অর্জনে সংশ্লিষ্ট খাতসমূহ পর্যালোচনা করে তা বাস্তবায়নে কৌশল নির্ধারণ, কর্মপরিকল্পনা ও রূপরেখা প্রস্তুত করে সামাজিক উদ্যোক্তা হিসেবে কমিউনিটি রেডিও স্টেশনকে সক্ষম করে তোলার ওপর জোর দেওয়া হয়।

এরআগে ২০১৮ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে প্রতিটি কমিউনিটি রেডিও স্টেশনে আর্থিক স্বয়ম্ভরতা অর্জনে রেডিও সম্প্রচারকারীদের করণীয়বিষয়ক কর্মশালার আয়োজন করে বিএনএনআরসি। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×