ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১০ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ১০ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১
×

উদ্ধারকৃত হেরোইন- সমকাল

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ১২:৪৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান পরিচালনা করে ১০ কোটি টাকা মূল্যের হেরোইনসহ আব্দুল আলীম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অভিযান পরিচালনা করে এ যাবতকালের সবচেয়ে বড় হেরোইনের চালানসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক জেলার ভোলাহাট উপজেলার তাঁতীপাড়া মহল্লার মৃত মফিজ উদ্দিন শেখের ছেলে। র‌্যাবের দাবি- সে মাদক ব্যবসায়ী।

সোমবার রাত ৯ টার দিকে এক সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কাউন্সিল বাজার এলাকায় মাদক বিক্রির জন্য এক যুবক অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালনা করে একটি টমেটোর ক্যারেটে ১০ কেজি হেরোইনসহ হাতেনাতে আলীমকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য আনুমানিক ১০ কোটি টাকা।

তিনি বলেন, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

×