ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২

গাজীপুরে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২
×

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ২২:২৪

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন কুদ্দুছ নগর এলাকা থেকে সোমবার রাতে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক দু'জন হলেন- কুড়িগ্রামের রৌমারী থানার ইছাকুড়ি এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে মনিরুজ্জামান মিলন (২৮) ও একই থানার বানিরচর পূর্বপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে নাজমুল হুদা (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কুদ্দুছ নগর এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনিরুজ্জামান মিলন ও নাজমুল হুদাকে আটক উদ্ধার করা হয়। আটক দু'জন ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশে গাজীপুরে নিয়ে যাচ্ছিল।

কোনাবাড়ী থানার এএসআই মো. আতাউর রহমান খান জানান, এ ঘটনায় রাতেই মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

×