সাংবাদিক পুলক চ্যাটার্জীর মায়ের মৃত্যুতে গৌরনদী প্রেসক্লাবের শোক
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০২:৪৪
দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর মা আরতি চ্যাটার্জীর মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশালের গৌরনদী প্রেসক্লাবের নের্তৃবৃন্দ। মঙ্গলবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা আরতি চ্যাটার্জীর আত্মার শান্তি কামনাসহ তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, সভাপতি ও দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মোঃ আহছান উল্লাহ, সাবেক সভাপতি, আজীবন সদস্য ও দৈনিক ভোরের কাগজের চীফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন, সাবেক সভাপতি, দৈনিক সমকাল প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনির, প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি বিশ্বজিত সরকার বিপ্লব, সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি এইচ, এম নাসির উদ্দিন, সাধারন সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি এস,এম জুলফিকার, সাবেক সাধারন সম্পাদক ওদৈনিক নয়াদিগন্তর সাবেক প্রতিনিধি মোঃ হানিফ সরদার, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সঞ্জয় কুমার পাল , দৈনিক মানবজমিন প্রতিনিধি এম, আলম, সহ-সাধারন সম্পাদক ও দৈনিক বঙ্গজননী প্রতিনিধি নারগিস সুলতানা, সাবেক সহ-সাধারন সম্পাদক ও দৈনিক আমাদের অর্থনীতি’র প্রতিনিধি উত্তম দাস, কোষাধ্যক্ষ ও দৈনিক মতবাদ প্রতিনিধি আমিন মোল্লা, দপ্তর সম্পাদক ওদৈনিক সময়ের আলোর প্রতিনিধি আমিনা আকতার সোমা প্রমুখ।