ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মাগুরায় এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

মাগুরায় এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন
×

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের মানববন্ধন- সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০৪:০৬ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০৪:৩৩

মাগুরায় চাকরি এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স ফোরামের শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য দেন- আলী আহসান, টিপু মিয়া, তসলিমা খাতুন, আমেনা খাতুন ও তাসমিয়া তারান্নুম প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে বেসরকারি কলেজের অনার্স, মাস্টার্সের সাড়ে তিন হাজার শিক্ষক কলেজ থেকে নামমাত্র বেতন ভাতা পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ২০১৮ সালের সুপারিশ পর্যালোচনা করে বেসরকারি কলেজের অনার্স, মাস্টার্স শিক্ষকদের চাকরি এমপিওভুক্তির জন্য তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

×