ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় ট্রলির চাপায় বৃদ্ধ নিহত

সাতক্ষীরায় ট্রলির চাপায় বৃদ্ধ নিহত
×

ছবি: গুগল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০৫:০৩

সাতক্ষীরার দেবহাটায় ইঞ্জিনচালিত ট্রলির চাপায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার সখিপুর বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম শফিকুল ইসলাম (৬০)। তিনি উপজেলার ঘলঘলিয়া রহিমপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, শফিকুল সখিপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় পথিমধ্যে ইঞ্জিনচালিত ট্রলির চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে, ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।

ওসি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

×