সিলেটে আ'লীগের সম্মেলন সামনে রেখে প্রচার মিছিল
মহানগরে যুবলীগের মিছিল- সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০৭:৩৯
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বৃহস্পতিবারের সম্মেলনকে সামনে রেখে নগরে প্রচার মিছিল করেছে যুবলীগ।
মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হয়। এছাড়া বিভিন্ন প্রার্থীর পক্ষে ট্রাক মিছিলও করা হয়েছে। সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি সম্বলিত পোস্টার নিয়ে তাদের সমর্থকরা নগরীতে ট্রাক নিয়ে মিছিল করেন।
মহানগর যুবলীগের উদ্যোগে দুপুরে কোর্ট পয়েন্ট থেকে মিছিল শুরু হয়। মিছিলের উদ্বোধন করেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম, আনিসুজ্জামন আনিস, ফাইয়াজ খান সলিট, সুবেদুর রহমান মুন্না, নিয়া মোহাম্মদ লিটন, আরাফাত খান ইয়ামিন, রাহেল আহমদ চৌধুরী প্রমুখ।
সমাবেশ শেষে মিছিলটি নগরীর বিভিন্ন
সড়ক প্রদক্ষিণ করে।
- বিষয় :
- সিলেট