ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপেল খাওয়ানোর কথা বলে শিশু ধর্ষণের অভিযোগ

আপেল খাওয়ানোর কথা বলে শিশু ধর্ষণের অভিযোগ
×

প্রতীকী ছবি

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:০৯

মাদারীপুরের কালকিনিতে আপেল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবারের এ ঘটনায় গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত মালেক সরদার (৬০)। মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছেন নির্যাতনের শিকার শিশুর মা।

স্থানীয়দের দাবি, আপেল খাওয়ানোর লোভ দেখিয়ে সোমবার বিকেলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায় মালেক। এরপর তাকে ধর্ষণ করে সে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাসিরউদ্দিন মৃধা বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য মাদারীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×