ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

বংশী নদী থেকে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার

বংশী নদী থেকে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার
×

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৪:০৩ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৫:৪১

সাভারের রাঙ্গামাটির বংশী নদী থেকে অজ্ঞাতনামা এক তরুণীর (২৪)  অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিশমখাল এলাকার রাঙ্গামাটির ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় ওই নারীর মৃতদেহটি উদ্ধার করা হয়। এ সময় নিহতের পরনে  কালো রঙের একটি বোরখা ও গলায় পেঁচানো ওড়না ছিল। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল হুদা জানান, সকালে রাঙ্গামাটি ব্রিজের নিচে  বংশী নদীতে ভাসমান অবস্থায় ওই নারীর মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। 

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন পূর্বে ওই নারীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর লাশটি বংশী নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। তবে ধর্ষণের পর তাকে হত্যা করা কিনা তা  ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই  জানা যাবে ।এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  



আরও পড়ুন

×