ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে যুবকের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামে যুবকের রহস্যজনক মৃত্যু
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫০

চট্টগ্রামে বাকলিয়ার রাজাখালী এলাকায় বাসা থেকে তৌহিদুল ইসলাম নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি যাদের সঙ্গে ওই বাসায় থাকতেন তারা বলছেন, তৌহিদুল আত্মহত্যা করেছেন। তবে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর কারণ নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তৌহিদুল সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের মাইজপাড়া এলাকার আশরাফ মিয়ার ছেলে।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় যুবকের ভাই মো. সেলিম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

তৌহিদুলের পরিবার দাবি করছে, তাকে হত্যা করা হয়েছে। তার চাচা আরাফাত আলী চৌধুরী বলেন, রাজাখালী এলাকায় সাবলেট থাকতেন তৌহিদুল। মঙ্গলবার রাতে ওই বাসার মহিলা ফোন করে তৌহিদুলের মৃত্যুর বিষয়টি জানান। ওই মহিলার দেওয়া তথ্য অসংলগ্ন মনে হওয়ায় বিষয়টি পুলিশকে জানিয়েছি। তার ডান হাতে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন

×