ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

চট্টগ্রামে নিখোঁজ দুই শিশুর লাশ মিলল দিঘীতে

চট্টগ্রামে নিখোঁজ দুই শিশুর লাশ মিলল দিঘীতে
×

নিহতের স্বজনদের আহাজারি -সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৭:১৯ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ | ১০:৫২

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় একটি দিঘী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় লোকজন লাশ দুইটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। 

এর আগের দিন বুধবার দুই শিশু নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছিল তাদের পরিবার।

নিহত দুই শিশু হল- আগ্রাবাদ ডেবারপাড়ের বাসিন্দা আব্দুল করিমের সাড়ে তিন বছর বয়েসী মেয়ে মেঘলা আক্তার ও করিমের ভাই জাহাঙ্গীর আলমের সাড়ে চার বছর বয়েসী মেয়ে লামিয়া আক্তার জান্নাত। ডেবারপাড়ে গড়ে উঠা বস্তিতেই থাকত তারা।

ডবলমুরিং থানার এসআই জমির উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগ্রাবাদ ডেবায় (দীঘি) গোসল করতে নামা একজনের পায়ের সঙ্গে শক্ত কিছু লাগলে তিনি হাতড়ে লাশের অস্তিত্ব টের পান। এরপর স্থানীয় লোকজন জড়ো হয়ে পানি থেকে লাশ দুইটি উদ্ধার করেন। দুই শিশু জড়াজড়ি অবস্থায় ছিল। তাদের বাসার কাছে ডেবার ঘাটটি শেওলাময়। তাদের কেউ একজন পানিতে পড়ে গেলে আরেকজন তুলতে গিয়ে নিজেও পড়ে যায় বলে ধারণা করছে পুলিশ। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন সমকালকে বলেন, বুধবার বিকাল থেকে মেঘলা ও লামিয়ার খোঁজ না পেয়ে তাদের পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছিল। এর মধ্যে বৃহস্পতিবার সকালে থানায় খবর আসার পর আমরা ঘটনাস্থলে যাই। তবে এর আগেই স্থানীয় লোকজন লাশ দুটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করছি, এটা একটি দুর্ঘটনা। তবে আমরা আরও তদন্ত করে দেখব।

আরও পড়ুন

×