ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৩ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৯

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় মো. রুবেল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরের বন্দর থানার ইসহাক ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার পূর্ব রত্মপুর গ্রামের বদিউল আলমের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া জানান, ইসহাক ডিপো এলাকায় কাভার্ডভ্যান চাপায় গুরুতর আহত হয় রুবেল। মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

×