ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

শাহ আমানতে ২০ স্বর্ণের বারসহ যাত্রী আটক

শাহ আমানতে ২০ স্বর্ণের বারসহ যাত্রী আটক
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০১:১৮ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৪:৩৭

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার সকাল পৌনে ৯টার দিকে যাত্রী অহিদুল আলমকে (৩০) আটক করা হয়। বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে শাহ আমানতে আসেন তিনি।

অহিদুল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চাড়িয়া গ্রামের বাসিন্দা।

বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, অহিদুলের জ্যাকেটের ভেতর কৌশলে ২০টি স্বর্ণের বার লুকানো ছিল। তার দেহে তল্লাশি চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৩৪০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। 

তিনি জানান, এছাড়াও তার কাছ থেকে সিগারেট জব্দ করা হয়েছে। জব্দ সিগারেটের গণনা চলছে।


আরও পড়ুন

×