চট্টগ্রামে ডেমু ট্রেন লাইনচ্যুত
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫৫
চট্টগ্রামে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী একটি ডেমু ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে যাত্রী না থাকায় এতে কেউ হতাহত হননি।
রোববার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনটির চাকা লাইন থেকে ছিটকে যায়। নগরীর টাইগারপাস এলাকায় রেলের ডক ইয়ার্ডে ট্রেনটির বগিগুলো পরিস্কার শেষে স্টেশনে যাওয়ার পথে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। তবে দুর্ঘটনার পর এক ঘন্টার মধ্যেই রেলের প্রকৌশলীরা ট্রেনটির চাকা লাইনে তুলতে সক্ষম হন।
রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পর রেলওয়ের সংশ্নিষ্ট প্রকৌশলীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেললাইন সংস্কার করে ডেমুটি লাইনে তুলতে সক্ষম হন। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’
- বিষয় :
- চট্টগ্রাম
- ডেমু ট্রেন
- ট্রেন লাইনচ্যুত
