ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

চট্টগ্রামে অটোরিকশায় ঝুলবে চালক-মালিক পরিচিতি কার্ড

চট্টগ্রামে অটোরিকশায় ঝুলবে চালক-মালিক পরিচিতি কার্ড
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩৫

চট্টগ্রাম নগরে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশায় ঝুলানো হচ্ছে মালিক ও চালক পরিচিতি কার্ড। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ। রোববার নগরের পাঁচলাইশ থানার কাতাগঞ্জ মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান। 

এ সময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) তারেক আহম্মেদ ও পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম মোস্তাক আহমেদ খান বলেন, নগরের ট্রাফিক ব্যবস্থাপনায় জনসাধারণের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সিএনজিচালিত অটোরিকশার চালকরা গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের পাশাপাশি গাড়িতে মালিক ও চালকের

পরিচিতিমূলক কার্ড ঝুলিয়ে রাখবেন। ফলে যাত্রীরা নিরাপদবোধ করবেন। এছাড়া কোনো কিছু হারিয়ে গেলে, ছিনতাই হলে বা কোনো অপরাধ সংগঠিত হলে দ্রুত মালিক ও চালককে শনাক্ত করা সম্ভব হবে। এতে অপরাধ প্রবণতা কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

আরও পড়ুন

×