ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

এক বছরের সাজা এড়াতে ১৭ বছর পলাতক

এক বছরের সাজা এড়াতে ১৭ বছর পলাতক
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৯:২০

১৭ বছর পালিয়ে থেকেও গ্রেফতার এড়াতে পারেনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেরার রতনমিয়া (৫০)। ১৭ বছর আগে চুরির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত রতন এতোদিন ফেরারি থেকে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। 

সোমবার ভোরে পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

গ্রেফতার হওয়া রতন মিয়া পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর গ্রামের নিজাম উদ্দিন ওরফে ফালু মিয়ার ছেলে। রতনকে বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, রতন মিয়ার নামে ১৯৯৮ সালে একটি চুরির মামলা হয়েছিল। ওই মামলায় ২০০২ সালে আদালত তাকে এক বছরের সাজা প্রদান করে। ওই রায়ের পর থেকে পলাতক ছিল।

সম্প্রতি পাকুন্দিয়া থানা পুলিশ পুরনো ওয়ারেন্ট তামিলে অভিযান শুরু করে। এর প্রেক্ষতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম উপজেলার বিশ্বনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রতনকে গ্রেফতার করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, রতনকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন

×