ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ২

ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ২
×

দুর্ঘটনাকবলিত ট্রাক- সমকাল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ১২:১১

ময়মনসিংহের তারাকান্দায় বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকেলে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তারাকান্দার গজহলপুর এলাকার ওয়াজেদ আলীর ছেলে রুবেল তালুকদার ও ময়মনসিংহ সদর থানার মুদারপুর এলাকার গুঞ্জর আলীর ছেলে আবদুল বারেক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়ক হয়ে ময়মনসিংহ যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের গাছতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মোটরসাইকেল আরোহী রুবেল তালুকদার ও পথচারী আবদুল বারেক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ওই সময় মুন্নি বেগম নামের এক নারী আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অপরদিকে দুর্ঘটনার খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বালুর নিচ থেকে লাশ উদ্ধার করে।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হাসান সমকালকে জানান, ময়মনসিংহগামী বেপোরোয়া গতির বালুবাহী ট্রাক গাছতলা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুইজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এর টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। ট্রাকের চালক পলাতক রয়েছে।

আরও পড়ুন

×