ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

নাটোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
×

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৪:০৬

নাটোরের সিংড়ায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার সকালে উপজেলার দমদমা হাতিগাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে একই এলাকার শামিম হোসেনের ছেলে কাউছার (২) এবং মিঠুন আলীর মেয়ে মিম (২)। 

সিংড়া থানার ওসি নুর-আলম সিদ্দিকী ও এলাকাবাসী জানায়, সকালে কাউছার এবং মিম বাড়ির সামনে খেলছিল। এ সময় সবার অগোচরে বাড়ির পাশের ডোবায় তারা পড়ে যায়। অনেকক্ষণ তাদের খোঁজ না পেয়ে স্বজনরা খোঁজাখুজি করতে থাকেন। পরে ডোবার পাশে শিশু দুটির স্যান্ডেল পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন সেখানে তল্লাশি চালায়। এ সময় ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।  

আরও পড়ুন

×