বটিয়াঘাটায় মারধর করে এক ব্যক্তির টাকা ছিনতাই
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৭:২৮
খুলনার বটিয়াঘাটায় এক ব্যক্তির দেড় লাখ টাকা ছিনতাই হয়ে গেছে বলে অভিযাগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে
উপজেলার নারায়নপুরের মহেন্দ্র মাতুব্বরের বাড়ির সামনে গোপাল বিড়ি ফ্যাক্টরির সুপারভাইজার
জলিল শেখের ওই টাকা ছিনতাই হয়।
এ সময়
তাকে মারপিটও করা হয়। এ ঘটনায় জলিল শেখের ছেলে মো. রাজু শেখ বাদী হয়ে
বটিয়াঘাটা থানায় একটি মামলা করেছেন।
জলিল শেখ জানান, শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন এজেন্টের কাছ থেকে ফ্যাক্টরির দেড় লাখ টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে খুলনার উদ্দেশে রওনা হন তিনি। পথে নারায়নপুর মাতুব্বরের বাড়ির সামনে পৌঁছামাত্র বেশ কয়েকজন ব্যক্তি চলন্ত মোটরসাইকেলে বাঁশ দিয়ে আঘাত করে। এতে তিনি রাস্তার ওপর এবং চালক আবদুর রউফ রাস্তা থেকে পাশের খালে পড়ে যান।
তিনি জানান, এ সময় ওই ব্যক্তিরা তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে বটিয়াঘাটা থানার এসআই প্রকাশ দাস বলেন, এ ঘটনায় রাতেই থানায়
মামলা হয়েছে। রাত ১টার দিকে প্রধান আসামি মিঠুন শেখকে আমিরপুর ইউনিয়নের
নারায়রপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের
চেষ্টা চলছে।
- বিষয় :
- খুলনা
