ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

বেনাপোল সীমান্তে ১৮ স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল সীমান্তে ১৮ স্বর্ণের বার উদ্ধার
×

উদ্ধারকৃত ১৮টি স্বর্ণের বার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০৫:৩৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০৬:১৬

যশোরের বেনাপোল সীমান্ত ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গাতিপাড়া মাঠ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া মাঠে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একজন পাচারকারীকে দাঁড়াতে বললে তিনি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগের ভেতরে থেকে ২ কেজি একশ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৯২ লাখ ৪০ হাজার টাকা বলে জানান তিনি। 

আরও পড়ুন

×