ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আজ

খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আজ
×

ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১১:৫০

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসনসহ বিভিন্ন দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার দুপুর ২টায় নগরীর সার্কিট হাউজ ময়দানে সমাবেশকে কেন্দ্র করে মঞ্চ ও মাঠ প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা আসা শুরু করেছে।

সমাবেশের প্রধান অতিথি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সকালে খুলনা পৌঁছেছেন। সার্কিট হাউজে তাকে স্বাগত জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ স্থানীয় নেতারা। ১১ দলীয় জোটের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও একে একে খুলনায় পৌঁছাচ্ছেন।

খুলনা মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান জানান, বিভাগের ১০ জেলা থেকে কয়েক লাখ মানুষ উপস্থিত হবে। সার্কিট হাউজ ময়দানের পাশাপাশি আশপাশের সড়কগুলোও সমাবেশস্থলে পরিণত হবে। সমাবেশে অংশগ্রহণকারীদের বক্তব্য শোনানোর জন্য চারপাশে প্রায় ২৫০ থেকে ৩০০টি মাইক স্থাপন করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে আগত যানবাহনের শৃঙ্খলা রক্ষায় পৃথক স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। বিকেল ৫টার মধ্যেই সমাবেশ শেষ করার পরিকল্পনা রয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। এছাড়া বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, খেলাফত আন্দোলনের আমির হাবীবুল্লাহ মিয়াজী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ অন্যান্যরা। 

আরও পড়ুন

×