ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

বাজারে চা রপ্তানিতে শীর্ষে ‘সিলন টি’

বাজারে চা রপ্তানিতে শীর্ষে ‘সিলন টি’
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১২:৪৪ | আপডেট: ২০ জুন ২০২৬ | ১২:৪৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, টানা চার বছর ধরে দেশের বাজারে চা রপ্তানিকারক হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে সিলন টি। দেশের মোট ব্র্যান্ডেড চা রপ্তানির প্রায় অর্ধেকের সমপরিমাণ রপ্তানি করে প্রতিষ্ঠানটি বাংলাদেশের চা শিল্পকে বিশ্ববাজারে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশের মোট ব্র্যান্ডেড চা রপ্তানির ৪২ শতাংশ এককভাবে করেছে আবুল খায়ের গ্রুপ। এ খাত থেকে প্রতিষ্ঠানটির রপ্তানি আয় হয়েছে ১৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

রপ্তানি আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনলে টি। প্রতিষ্ঠানটি দেশের মোট ব্র্যান্ডেড চা রপ্তানির ২৬ শতাংশ অংশীদারিত্ব ধরে রেখেছে এবং তাদের রপ্তানি আয় হয়েছে ৯ লাখ ১৩ হাজার মার্কিন ডলার।

তৃতীয় অবস্থানে রয়েছে ইস্পাহানি গ্রুপ। প্রতিষ্ঠানটির রপ্তানি অংশীদারিত্ব ১১ শতাংশ এবং রপ্তানি আয় ৩ লাখ ৮১ হাজার মার্কিন ডলার।

এছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে সিটি গ্রুপ এবং ভিভিড ভেঞ্চার। এর বাইরে আরও কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি চা রপ্তানিতে অবদান রেখে চলেছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×