ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

লক্ষ্মীপুরে পিকআপ চাপায় শিশু নিহত

লক্ষ্মীপুরে পিকআপ চাপায় শিশু নিহত
×

ছবি: সমকাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০৬:১০

লক্ষ্মীপুরে পিকআপ চাপায় মারিয়া আক্তার (৭) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার বিকালে পৌর শহরের আটিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলী এলাকার নিজাম উদ্দিনের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিকালে পৌরসভার আটিয়াবাজার এলাকায় মায়ের সঙ্গে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ মারিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গাড়ি ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পিকআপ ও চালককে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×