ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

লক্ষ্মীপুরে নদীতে ডুবে জেলের মৃত্যু

লক্ষ্মীপুরে নদীতে ডুবে জেলের মৃত্যু
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ | ০০:৩৭

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে ডুবে ইমরান হোসেন (২২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার মতিরহাটের দক্ষিণে বাতিরঘাট এলাকায় এ ঘটনা  ঘটে। ইমরান একই উপজেলার মধ্য চরমার্টিন এলাকার মো. ইউছুফের  ছেলে। 

হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আলমগীর হোসেন মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন নিহত ইমরানসহ চার  জেলে রাতে মাছ ধরা শেষে একটি ইঞ্জিনচালিত নৌকায় ঘাটে ফিরছিলেন। নৌকাটি বাতিরঘাট এলাকায় পৌঁছলে নদীতে পড়ে থাকা একটি নারিকেল গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ইমরানসহ দুই জেলে নদীতে ছিঁটকে পড়ে যায়। এদের মধ্যে একজন সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও ইমরান উঠতে পারেননি । পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

×