ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

সাঁথিয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা, ভাংচুর

সাঁথিয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা, ভাংচুর
×

ছবি: সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৪:৩২

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ ও চেয়ার ভাংচুর করা হয়।

সংশ্লিষ্ট সুত্র জানায়, সোমবার রঘুরামপুর গ্রামের মৎস্যজীবি সম্প্রদায় আয়োজিত বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনোজ্ঞ সংগীতানুষ্ঠান চলাকালে রাত ১২ টার দিকে একদল দুর্বৃত্ত ঐ অনুষ্ঠানে হামলা চালায়। এ সময় হামলাকারীরা অনুষ্ঠানের মঞ্চ ও চেয়ার ভাংচুর করে। আয়োজক কমিটি তাদের প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা তাদের উপর চড়াও হয়। এ সময় হামলাকারীরা গ্রাম্য প্রধান শাহাদৎ হোসেন শাহাৎকে (৪৫) মারপিট করে দ্রুত পালিয়ে যায়।

এ ব্যাপারে শাহাদৎ হোসেন বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সাঁথিয়া থানায় একটি অভিযোগ করেছেন।

আয়োজক কমিটির সদস্য মৎস্যজীবি নেতা সোবাহান হোসেন ও ফরিদ জানান, বিজয় দিবসের অনুষ্ঠানসহ প্রতিটি অনুষ্ঠানে একটি চিহৃত গোষ্ঠী হামলা ও ভাংচুর চালায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, হামলার ঘটনা লোক মারফত জেনেছি। আমি থানার বাইরে থাকায় অভিযোগ সম্পর্কে তথ্য দিতে পারছি না।

আরও পড়ুন

×