ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

কুতুবদিয়ায় আনিচের ডেইল এলাকায় সিসি ব্লক বসানোর কাজ শুরু

কুতুবদিয়ায় আনিচের ডেইল এলাকায় সিসি ব্লক বসানোর কাজ শুরু
×

ছবি: সৌজন্য

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৯:২৫

কক্সবাজার জেলাধীন কুতুবদিয়াস্থ ক্ষতিগ্রস্ত পোল্ডার নং ৭১ পুনর্বাসন প্রকল্পের আনিচের ডেইল এলাকায় বাধ রক্ষা অংশে সিসি ব্লক বসানোর কাজ শুরু হয়েছে।

গত শুক্রবার সিসি ব্লক বসানোর কাজ শুরু সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী জনাব রাকিব, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জিয়াউল হক মীর, ইউনিয়ন পরিষদ সভাপতি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

ছবি: সৌজন্য

কাজটির বাস্তবায়নে নিয়োজিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড, বাংলাদেশ নৌবাহিনী ও ঈগল রীজ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন বিডি লি. এর ব্যবস্থাপনা পরিচালক কর্নেল ইকবাল কাজের গতি ও সময়মত শেষ করার ব্যপারে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। এ সময় কর্নেল ইকবাল এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের নিকট সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×