ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বকশীগঞ্জের গণধর্ষণের অভিযোগ গ্রেপ্তার-৫, নয় জনের বিরুদ্ধে মামলা

বকশীগঞ্জের গণধর্ষণের অভিযোগ গ্রেপ্তার-৫, নয় জনের বিরুদ্ধে মামলা
×

প্রতীকী ছবি

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশ: ৩০ জুলাই ২০২১ | ০৭:২৬ | আপডেট: ৩০ জুলাই ২০২১ | ০৭:২৭

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গারো পাহাড়ে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে নয় জনের বিরুদ্ধে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রহিম সমকালকে জানান, শুক্রবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি জানান, কুড়িগ্রামের রৌমারী উপজেলার কোমরভাঙ্গা পুরাতন পাড়া এলাকার বাসিন্দা  হুসাইন শান্তর (২১)  সঙ্গে একই এলাকার এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার ঘুরতে যাওয়ার কথা বলে ফুসঁলিয়ে ওই ছাত্রীকে বকশীগঞ্জের লাউচাপড়া পিকনিক স্পটে নিয়ে আসে প্রেমিক হুসাইন শান্ত। লকডাউনের  কারণে পিকনিক স্পটের গেইট বন্ধ থাকায় অন্য দিক দিয়ে স্পটের পাশের পাহাড়ে ওঠেন তারা। শান্তর সঙ্গে তার আরও চার বন্ধু ছিলেন।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রথমে ওই কিশোরীকে ‘ধর্ষণ’ করে প্রেমিক শান্ত। পরে শান্তর ‘সহায়তায়’ তার আরও চার বন্ধু ওই কিশোরীকে ‘ধর্ষণ’ করে। 

এলাকাবাসীর সহায়তায় তরুণী উদ্ধার হন।  এলাকাবাসী ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করে থানায় সোপর্দ করেন। 

এই ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।  

মামলায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কোমরভাঙ্গা পুরাতন পাড়া এলাকার  হুসাইন শান্ত (২১), একই এলাকার আমিনুল ইসলাম (২১),আইয়ুব আলম (২৩),শফি আলম(২৩), রুহুল আমীন (২১), বকশীগঞ্জ উপজেলার পলাশতলা এলাকার  হিটলার (৪৮), আজাদ মিয়া (২৬), ডুমুরতলা এলাকার আলেছা বেগম (৪৩) ও জামাল মিয়াকে (৪৫) আসামি করা হয়েছে। 

আব্দুর রহিম জানান, এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×