ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

বরিশালে ছাত্রলীগের দু'পক্ষে মারামারি ভাঙচুর

বরিশালে ছাত্রলীগের দু'পক্ষে মারামারি ভাঙচুর
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৮

বরিশাল নগরীর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে মঙ্গলবার রাতে ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ভবনে ভাংচুর চালায় এক পক্ষ।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির সিঅ্যান্ডবি সড়কের ক্যাম্পাসে ফার্স্ট ইউজিভি আইসিটি কার্নিভাল চলছিল। এ সময় ক্যাম্পাস সড়কের পাশের চায়ের দোকানে তুচ্ছ ঘটনায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হাফিজুর রহমান রুমি ও ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জোবায়েরের মধ্যে হাতাহাতি হয়। কিছুক্ষণ পর রুমি তার সহযোগীদের নিয়ে ক্যাম্পাসে ঢুকে জোবায়েরকে খোঁজ করে। তার সন্ধান না পেয়ে অনুসারীদের নিয়ে কয়েকটি জানালার কাচ ভাঙচুর করে ক্যাম্পাস ত্যাগ করে রুমি। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সেখানে উপস্থিত হয়ে দু'পক্ষকে শান্ত করেন।

বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পদ থেকে রুমিকে বহিস্কারের জন্য সুপারিশ করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।




আরও পড়ুন

×