মাগুরায় সড়ক দুর্ঘটনায় ভাই নিহত, বোন আহত
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ২২:৩৬
মাগুরার মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় ইয়াছিন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার বোন রাশিদা (১৮)।
বুধবার রাতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শী উমর আলী জানান, ঢাকা থেকে বাসে মহম্মদপুরে আসার পর রাশিদা ভাইয়ের মটরসাইকেলে উঠে বাড়ির দিকে রওনা করে। পথিমধ্যে একটি নছিমন মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। দুজনেই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করে। রাশিদাকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইয়াছিন ও গুরুতর আহত রাশিদা মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামের মৃত মুজিবুর রহমানের সন্তান।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
- বিষয় :
- মাগুরা
