ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ৩
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ২৩:১১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০০:৫১
ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের চাপায় সিএনজির চালকসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার কাল ৯টার দিকে উপজেলায় ময়মনসিংহ-ফুলপুর সড়কের গোয়াতলা শশার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে ফুলপুরগামী একটি ট্রাক গোয়াতলা শশার বাজার এলাকায় ময়মনসিংহগামী একটি সিএনজিকে চাপা দেয়। ঘটনাস্থলেই সিএনজির চালকসহ তিনজন নিহত হন।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
- বিষয় :
- ময়মনসিংহ
