কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় দগ্ধ আরেকজনের মৃত্যু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০১:৪৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ | ০১:৪৮
ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় ২২ জনের মৃত্যু হলো।
শনিবার সকাল সোয়া ৮টায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার নাম সাহেজুল ইসলাম সাজু (১৯)। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।
এর গত ১১ ডিসেম্বর বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেদিনই কারখানার ধ্বংসস্তূপ থেকে একজনের লাশ উদ্ধার করেন। বাকিরা পরে হাসপাতালে মারা যান। অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা মালিক নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত একজনের ভাই।
- বিষয় :
- কেরানীগঞ্জ ট্র্যাজেডি
- অগ্নিকাণ্ড
- আগুন
