ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৩:৪২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অস্ত্র ও গুলিসহ লুৎফুর রহমান বাপ্পি (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে মহাব্বতপুর গ্রামের রঙি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাপ্পি ওই বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাপ্পির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড কার্টুজ উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার বাপ্পি এলাকার চিহিৃত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

×