আগুন পোহাতে গিয়ে পুড়ে নারীর মৃত্যু
ফাইল ছবি
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ০২:২৮
বরগুনার তালতলীতে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে সুগন্ধা রানী (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের পরিবার জানায়, শৈত্য প্রবাহের কারণে কনকনে শীতে উপজেলার চরপাড়া গ্রামের নিমাই শীলের স্বামী পরিত্যক্ত মেয়ে সুগন্ধা রানী শনিবার সকালে বাড়ির আঙিনায় আগুন পোহাচ্ছিলেন। হঠাৎ করে ওই আগুন পরনের কাপড়ে লেগে সারা শরীরে ছড়িয়ে পরে। এতে তার শরীর ঝলসে যায়। সুগন্ধা রানীকে তাৎক্ষণিক উদ্ধার করে স্বজনরা বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি।
- বিষয় :
- বরগুনা
- পুড়ে মৃত্যু
