ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৭ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৭ মৃত্যু
×

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২১ | ২২:৪০ | আপডেট: ২৯ আগস্ট ২০২১ | ২২:৪০

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনা শনাক্ত হয়ে এবং পাঁচজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। 

তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ময়মনসিংহের ও একজন নেত্রকোনার।

এ ছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ময়মনসিংহের, নেত্রকোনা এবং জামালপুরের একজন করে।

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৭৫ জন। এর মধ্যে ১২ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। 

এদিকে জেলায় একদিনে ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

আরও পড়ুন

×