ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

রাজশাহীতে শীতের দাপট কমছেই না

রাজশাহীতে শীতের দাপট কমছেই না
×

শীতে বাইরে চলাচল করতে মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ছবিটি রাজশাহী নগরীর সপুরা এলাকা থেকে তোলা -সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ২১:৩৫ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০০:৫৮

রাজশাহীতে রোববার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কনকনে হিমেল হাওয়া বইতে থাকায় চরম ঠাণ্ডা অনুভূত হয়। তবে সকালে সূর্যের দেখা মেলায় মানুষ দিনে কিছুটা স্বস্তিতে থাকলেও রাতে শীত সহ্য করতে পারছে না।

গত কয়েকদিন ধরেই রাজশাহীসহ উত্তরাঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াস। শীতে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বেশি বের হচ্ছেন না। তবে খেটে খাওয়া কর্মজীবী মানুষ, ছিন্নমূল পথশিশু ও বৃদ্ধরা বেশ কষ্ট পাচ্ছেন।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, এ পর্যন্ত তারা ৬৪ হাজার কম্বল বিতরণ করেছে। তবে আরও ৯০ হাজার কম্বলের চাহিদা রয়েছে।

আরও পড়ুন

×