ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

তেতুলিয়ায় তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি

তেতুলিয়ায় তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি
×

শীতে বিপর্যস্ত জনজীবন। ছবিটি জেলা শহরের পুরাতন পঞ্চগড় এলাকা থেকে তোলা -সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ২১:৪৫ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০১:৪৩

চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। রোববার সকালে দেশের মধ্যে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার সকালে দেশের মধ্যে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বর্তমানে জেলায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।

এদিকে ভোর থেকে ঘনকুয়াশায় ঢেকে ছিল গোটা এলাকা। তবে সকাল ৯টার পর ঝলমলে রোদ কিছুটা স্বস্তি দিলেও উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগের শেষ নেই নিম্ন আয়ের মানুষের। বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। দৈনন্দিন আয় কমে গেছে রিকশাচালক ও দিনমজুরের।

আরও পড়ুন

×