ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নির্বাচন

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নির্বাচন
×

সভাপতি মাসুদ আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ-উল-করিম- সমকাল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২১ | ০৬:৫১ | আপডেট: ১১ নভেম্বর ২০২১ | ০৭:১০

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন উচ্চমান সহকারী মাসুদ আলম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ মওদুদ-উল-করিম।

বৃহস্পতিবার বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হারুন-অর-রশীদ মণ্ডল। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট হয়।

নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি পদে তানজিমুল ইসলাম, অর্থ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক পদে আজিজার রহমান, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে আব্দুর রফিক। সহ-সাধারণ সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় মামুনুর রশীদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ১০০ জন ভোট দেন।

শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মানিক হোসেন ও হিসাবরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন কর্মচারী ইউনিয়ন নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

×