ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

শেরপুরে আলু বোঝাই ট্রাকের চালক ও সহকারী নিহত

শেরপুরে আলু বোঝাই ট্রাকের চালক ও সহকারী নিহত
×

ফাইল ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০২:০৩

বগুড়ার শেরপুর উপজেলায় আলু বোঝাই ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ও তার সহকারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫জন বাসযাত্রী। 

বুধবার রাত ১টার দিকে উপজেলার চান্দাইকোনা ররোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক ছানোয়ার হোসেন (৩৫) বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা-মালিতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং সহকারী মিন্টু মিয়া (৩৮) একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে। 

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, বগুড়া থেকে আলু বোঝাই একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। ররোয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে নিউ হাজী ট্রাভেলস্ পরিবহন নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×