চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪
র্যাবের অভিযানে উদ্ধারকৃত অস্ত্র- সমকাল
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৩:১৬ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৩:১৯
চাঁপাইনবাবগঞ্জে র্যাব পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার ও বুধবার এই অভিযান চালানো হয়েছে বলে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-গোমস্তাপুর থানার নরশিয়া গ্রামের ফয়জুদ্দিনের ছেলে মো. মামুন (৩০) ও একই এলাকার মো. ইদ্রিশ আলীর ছেলে মো. দুলু মিয়া এবং অপর অভিযানে শিবগঞ্জ উপজেলার কর্ণখালী গ্রামের মো. একরামুল হক ওরফে এক্কার ছেলে মো. আব্দুর রাকিব (৪০) ও ভোলাহাট উপজেলার মিরপুর বাগানবাড়ী এলাকার মৃত জবদুল হকের ছেলে মো. মাইনুল ইসলাম (৪৫)।

র্যাব-৫ মঙ্গলবার রাতে ভোলাহাট বড় জামবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলিসহ মামুন ও দুলুকে গ্রেপ্তার করে।
অন্যদিকে বুধবার রাতে জেলার ভোলাহাট থানার ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নের ধরমপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ রাকিব ও মইনুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে ভোলাহাট থানা ও গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।
