ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

শেবাচিম হাসপাতালের নালা থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার

শেবাচিম হাসপাতালের নালা থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার
×

ফাইল ছবি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৩:৪০ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৩:৪৭

বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল এলাকা থেকে মানুষের মাথার খুলি ও দুটি হাড় উদ্ধার করেছে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। 

বৃহস্পতিবার ইন্টার্ন ডক্টরস হোস্টেলের পেছনের নালা থেকে এসব উদ্ধার করা হয়।

করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সুপারভাইজার সাইদুল ইসলাম জানান, নালাটি পরিষ্কার করার সময় বেলা ১ টার দিকে মানুষের মাথার খুলি ও দুটি হাড় ময়লা-আবর্জনার সঙ্গে পাওয়া যায়। 

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন,  সম্ভবত শিক্ষানবীশ চিকিৎসকরা পড়ালেখার প্রয়োজনে মাথার খুলি ও হাড়গুলো ব্যবহার করে তা নালায় ফেলে দিয়েছে। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।   

আরও পড়ুন

×