ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৫:২৪ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৫:২৯

ফরিদপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার পশোরা গ্রামে এম এ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলহাজ এম এ আজিজ হাই স্কুলের সব ছাত্র-ছাত্রীর হাতে কম্বল তুলে দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন স্কুল দুটির প্রতিষ্ঠাতা ও হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, শারমিন গ্রুপের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন, নেক্সট কালেকশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন, আলহাজ এম এ আজিজ হাই স্কুলের এনামুল হক সাইফুদ্দীন, আলহাজ এম এ আজিজ হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ ইসমতে জাহান, দিলিপ কুমার বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুন

×