ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

যশোরে সুইডিশ শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত

যশোরে সুইডিশ শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত
×

সুইডিশ শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশনা- সমকাল

যশোর অফিস

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৮:৩৯ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৮:৪৩

যশোরে উদীচী জেলা সংসদের সত্যেন মঞ্চে রবীন্দ্রসংগীত গাইলেন সুইডিশ শিল্পীরা। বুধবার রাতে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উদীচী শিল্পীরা জাতীয় সংগীত ও সাংগঠনিক সংগীত পরিবেশন করেন। এর পরে একে একে সুইডেনের নয় শিল্পী রবীন্দ্রসংগীত ও নিজেদের ভাষায় গান পরিবেশন করেন। 

তারা হলেন- বুবু মানসি একলন্ড, লার্স একলন্ড, স্টাফেন বেনসন, শিলা মালিক, পিয়া হোমবার্গ, জোনস ব্রেডফোর্ড, কারিন হ্যাগার্ড, কারিন আলস্টাড ও সুনিলা লিজন। সংগীতানুষ্ঠানের সঞ্চালক ছিলেন কাজী শাহেদ নওয়াজ।

উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব জানান, সংগঠনের উপদেষ্টা মশিয়ুর রহমানের মেয়ে মমতা হেনা যুথী পড়াশোনার কারণে সুইডেনে থাকেন। সেখানে তার সঙ্গে এসব শিল্পীর পরিচয় হয়। তারা বাংলাদেশে ঘুরতে এসেছেন। যশোর অঞ্চলে আসায় তাদের নিয়ে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

সুইডিশ শিল্পী লর্স একলন্ড বলেন, ১২ বছর আগে সুইডেনে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে আমরা ঠিক করি রবীন্দ্রসংগীত চর্চা করব। তখন থেকেই শুরু। এখনও গাইছি। আরেক সুইডিশ শিল্পী শিলা মালিক বলেন, বাংলাদেশকে ভালোবাসি। রবীন্দ্রনাথকে ভালোবাসি। এ দেশে এসেও ভালো লেগেছে। মানুষের আন্তরিকতা খুব ভালো লেগেছে।

আরও পড়ুন

×