ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

মাটিরাঙায় দুইশ' বিঘা গাঁজা ক্ষেত ধ্বংস

মাটিরাঙায় দুইশ' বিঘা গাঁজা ক্ষেত ধ্বংস
×

প্রতীকী ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৯:২৯

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার কালাপাহাড় পেরিয়ে দুর্গম দুইণল্লাতলী গ্রামে প্রায় দুইশ' বিঘা গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী। বেশির ভাগ গাঁজা ক্ষেতের আয়তন তিন-চার বিঘা পর্যন্ত। তবে গাঁজা চাষের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

জানা যায়, খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে চাষ হচ্ছে নিষিদ্ধ গাঁজা। দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকাকে কেন্দ্র একটি গোষ্ঠী গাঁজার আবাদ করছে। মূলত লোকচক্ষুর অন্তরালে এ কাজ করতেই গাঁজা চাষের জন্য দুর্গম পাহাড়ি এলাকা বেছে নেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য চন্দ্র কিরণ ত্রিপুরা জানান, কীভাবে এ এলাকায় গাঁজার জগৎ গড়ে উঠেছে, তা আমার জানা নেই। ভবিষ্যতে যাতে কেউ এ ধরণের কাজ করতে না পারে সে ব্যাপারে সর্তক থাকতে হবে।

মাটিরাঙা থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন আহম্মদ জানান, এত দুর্গম এলাকায় নজরদারি রাখা কঠিন। তাই লোকচক্ষুর আড়ালে গ্রামের লোকজন গাঁজার আবাদ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে গাঁজা চাষের সঙ্গে সম্পৃক্তদের আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×