চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০১:০৪ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ | ০৬:৩০
চাঁপাইনবাবগঞ্জের উপরাজারামপুর মোড়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন।
সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার উপর রাজারামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হরিপুর নতুনপাড়ার ওষুধ ব্যবসায়ী মো. রাব্বানী ( ৪৫) ও তার মেয়ে রশ্মি (৮)।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিন্ত করেছেন সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. মিন্টু রহমান। তিনি জানান, সকালে সোনামসজিদগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে যাওয়া একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী রাব্বানী ও তার মেয়ে মারা যান। মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক কিছুক্ষণের বন্ধ থাকার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।
ঘাতক ট্রাকটিকে এলাকাবাসী আটক করলেও চালক পালিয়েছেন।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- নিহত
- সড়ক দুর্ঘটনা
