কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু
ফাইল ছবি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০৩:৪৩
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কাগদী এলাকায় প্রতিবন্ধী শাহিনুর বেগম (৩৫) নামের ওই নারীর মৃত্যু হয়।
শাহিনুর ফরিদপুরের নগরকান্দা উপজেলার রায়চর গ্রামের শাহজাহান শেখের মেয়ে ও নূর আলমের স্ত্রী।
স্থানীয়রা জানান, শাহিনুর কয়েকদিন আগে বাবার বাড়ি থেকে কাশিয়ানী উপজেলার কাগদী মামা বাড়িতে বেড়াতে আসেন। সকালে মামা বাড়ি থেকে খালা বাড়ি যাওয়ার সময় রেললাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- বিষয় :
- বাকপ্রতিবন্ধী
- ট্রেন
