অদ্রির আয়োজনে ঢাকাতে মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০৩:৪৪ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ | ০৪:২৮
রাজধানীতে পর্বত বিষয়ক চলচ্চিত্র উৎসব ‘ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাহাড়-পর্বত বিষয়ক প্ল্যাটফর্ম অদ্রি প্রথমবারের মতো এই উৎসবের আয়োজন করছে।
শুক্রবার রাজধানীর নীলক্ষেতের রুহুল কুদ্দুস মিলনায়তনে দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।
বিভিন্ন দেশের মোট আটটি চলচ্চিত্র প্রদর্শিত হবে দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে।
এই উৎসবে শরীর চর্চা, স্কিইং, ট্রেকিং, রক ক্লাইম্বিং, সাইক্লিং, উদ্ধার অভিযান সংক্রান্ত তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাখা হয়েছে প্রদর্শনীর তালিকায়।
অদ্রি সংশ্লিষ্টরা জানান, দেশের সীমানার বাইরে ভারত, নেপাল থেকে শুরু করে বাংলাদেশি পর্বতপিপাসুরা ঘুরে বেড়াচ্ছেন বিশ্বের আনাচে-কানাচে। আর পর্বত সংশ্লিষ্ট বিষয়াদিতে তাই মানুষের আগ্রহও বৃদ্ধি পাচ্ছে। অদ্রি এই চর্চাকে উৎসাহিত করতে চায়। এ লক্ষ্য সামনে রেখেই আসছে ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০। এবারই প্রথম এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে সকাল ও বিকেল দুই সেশনে মোট ৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতি সেশনের জন্য ১০০ টাকা প্রবেশ মূল্য দিয়ে রোমাঞ্চপ্রিয়রা এই আসরের চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন।
- বিষয় :
- ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল
