চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৪
গ্রেপ্তারকৃতরা- সমকাল
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ২২:৫৩ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ | ০৬:২৮
চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে জেলা শহরের রেহাইচর মহানন্দা সেতুর টোলঘর চত্বরে ২৫০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার খোকা মিয়ার ছেলে মো. রনি (৩০) ও মো. মোবারকের ছেলে মো. বারেক(২৪)।
এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
অন্যদিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার রাত ১০ টার দিকে ১০০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী জেলার হরিয়ান উত্তরপাড়ার মো. সাইফুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৮) ও পাবনা জেলার আটঘোরিয়া রুস্তমপুরের মো. শফিকুল ইসলামের ছেলে তুহিন আহমেদ (১৮)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- বিষয় :
- মাদক
